ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রোববার প্রকাশ হতে পারে জাতীয় নির্বাচনের রোডম্যাপ

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে কমিশনের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


মো. সানাউল্লাহ জানান, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।


তিনি আরও উল্লেখ করে বলেন, ‘কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’


উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শুরু হওয়া এ বৈঠকে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑